২১ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, বইতে পারে দমকা হাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  


আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৭৪ শতাংশে।


সিলেটে গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি অথবা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 


আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ