ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে
দৈনন্দিন
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিট পরিবহনের যাত্রী ছিলেন।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ চলছে।
বাস দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, ওসমানীনগর, নিহত, পরিচয়, পুলিশ