ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে
দৈনন্দিন
প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে আরো এক শিশুর মৃত্যু হয়।
তিনি বলেন, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ চলছে।
বাস দুর্ঘটনা, মহাসড়ক, নিহত, আহত, ওসমানীনগর, পুলিশ