০৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

কানাইঘাটে নবাগত ইউএনওর মতবিনিময়, সুন্দর জনপদ গড়তে সহযোগিতার আহ্বান

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, সদ্য আমি কানাইঘাটে ইউএনও হিসেবে যোগদান করেছেন। যোগদানের পর রাজনৈতিক দল ও সুধীজনদের নিয়ে এটিই আমার প্রথম বৈঠক। 


তিনি বলেন, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়ে কানাইঘাট উপজেলাকে একটি সুন্দর জনপদে পরিণত করতে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সরকার আমাকে স্থানীয় পর্যায়ে সব ধরনের উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের পাশাপাশি সরকারের সব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। 


এ জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।


মতবিনিময় সভায় উপস্থিত উপজেলা বিএনপি, জামায়াত, জমিয়ত ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


সভায় বক্তারা কানাইঘাট পৌর শহরের সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এবং হাট-বাজার সংস্কারের ওপর গুরুত্ব দেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সরকারি দপ্তরগুলোর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান তারা।


এ ছাড়া জনসাধারণের জন্য সরকারের বিভিন্ন সেবা স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিম উদ্দিন ও আলমাছ উদ্দিন চৌধুরী।


এ ছাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়সল আহমদ, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা আবুল হোসেন চতুলী, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, জমিয়ত নেতা মিম সালমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার শলিল চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্যামল কুমার দাস এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস বক্তব্য দেন।


সভায় কানাইঘাট বাজারের ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, ইউএনও, মতবিনিময়, রাজনৈতিক দল, সুধীজন, উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ