৩১ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস, ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়া-বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জুলাই, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। শুক্রবার (৩১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাসে বলা হয়, এ অঞ্চলের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে সাময়িক দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা অঞ্চলজুড়ে মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল ৯টায় ৬৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৬৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ৩১ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ