দেশসেরা ক্লাবের স্বীকৃতি পেল রোটারি ক্লাব অব বিয়ানীবাজার
সিলেটজুড়ে
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রবর্তিত ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন সিলেটে কর্মরত চারজন সাংবাদিক। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন তিনটি ক্যাটাগরিতে তাদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
সিলেট অনলাইন প্রেসক্লাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের জন্য প্রিন্ট মিডিয়া বিভাগে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল কাদের তাপাদার, ইলেকট্রনিক মিডিয়া বিভাগে সময় টেলিভিশনের প্রতিবেদক জয়ন্ত কুমার দাস ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক আজহার উদ্দিন শিমুল এবং অনলাইন মিডিয়া বিভাগে বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলীকে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন এবং পরবর্তী সময়ে প্রকাশিত ও সম্প্রচারিত প্রতিবেদন মূল্যায়ন করে জুরিবোর্ড এই চার সাংবাদিককে নির্বাচিত করেছে।
জুরিবোর্ডের নেতৃত্ব দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী। সদস্য ছিলেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোপ্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার। জুরিবোর্ডের কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১১টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাব জানায়, জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে গত বছর থেকে এ পুরস্কার চালু করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হচ্ছে।
গত বছর এ পুরস্কার পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলী হায়দার সিদ্দিকী মিদুল।
শহীদ সাংবাদিক এটিএম তুরাব, এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, সিলেট অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক সম্মাননা, সাংবাদিক অ্যাওয়ার্ড ২০২৬