মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ১০:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের তিন নেতাকে থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ এমন অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার (৩ জুন) ঘটনাটি ঘটে। এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানা ভবনের সামনে ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীকে লাইভে কথা বলতে দেখা গেছে। তবে পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে।
আজ বিকেলে জগন্নাথপুর উপজেলা ও পৌর কলেজ ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদকর্মীদের জানান, সোমবার (২ জুন) রাতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে তাদেরকে ছেড়ে দেয় তাঁরা।
এঘটনায় উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম জাবির বলেন, 'পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে ‘ডেবিল’দের থানার কাষ্টরি থেকে ছেড়ে দিয়েছে। এঘটনায় জগন্নাথপুরের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি।'
আশার কান্দি ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল ইসলাম বলেন, 'আটক হওয়া তিনজন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক ও সদস্য। তাদের কে জগন্নাথপুর থানা পুলিশ ছেড়ে দিয়েছে।'
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্কীকার করে বলেন,'তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন। তাঁরা জমা দিয়ে চলে গেছেন। আমরা কাউকে আটক করিনি। ছাত্রদলের নেতাকর্মীরা কেন অভিযোগ করছেন তা আমার জানা নেই।'
পুলিশ, জগন্নাথপুর, বিএনপি