মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ১০:০১ অপরাহ্ন
যুক্তরাজ্যে সম্মানজনক কমলওয়েলথ স্কলারশিপ পেয়ে ডারহাম ইউনিভার্সিটিতে অর্থনীতিতে মাস্টার্স এ অধ্যয়নের সুযোগ পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে সহকারী কমিশনারকে (ভুমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ কে সংবর্ধনা ও বিদায় জানিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ জুন) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে ও সামছুল ইসলাম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন তশীলদার সেলিম আহমেদ, দেবল চন্দ্র দাস, ফারুক মিয়া, নাজমুল হুদা,অশ্বিনী বর্মন, দাওরাই ইউনিয়ন ভুমি কর্মকর্তা রুহুল আমিন,জগন্নাথপুর ভুমি অফিসে নাজির রতন দাস, নির্বাহী অফিসের নাজির লিপ্টন তালুকদার, সাবেক সার্ভেয়ার মুহিবুর রহমান, প্রমুখ।
এর আগে, পবিত্র কোরআন তেলাওয়াত করেন রানীগঞ্জ সহকারী তশিলদার নজির হোসেন এবং গিতা পাঠ করেন সজিব দাস।
রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ ২০২২ সালের অক্টোবর মাসে জগন্নাথপুর উপজেলায় সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা (ভূমি) পদে যোগদান করেন। এই তিন বছরে তিনি উপজেলার ভূমি বিষয়ক সেবার মানোন্নয়নে নজির সৃষ্টি করেছেন।
দায়িত্ব গ্রহণের পরি তিনি বিগত সালের আবেদিত সকল মামলা নিষ্পত্তি করেছেন। চালু করেছেন ঘুষ ছাড়া নামজারি আবেদন নিষ্পত্তি ও জমাভাগ প্রদান প্রক্রিয়া। ভূমি সেবা প্রদানের পাশাপাশি বিচক্ষণতার সাথে পরিচালনা করে চলেছেন ম্যাজিস্ট্রেরিয়াল কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা ও করেছেন, পাশাপাশি অবৈধ স্থাপনাসহ করেছেন বাজার নিয়ন্ত্রণ।
জণগন ভুমি সার্ভিস দ্রুত সময়ের মধ্যে পাচ্ছেন।
উল্লেখ্য, রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ ৩৭তম বিসিএসের মেধাবী কর্মকর্তা। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি হতে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করে ২০১৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এ বছর তিনি যুক্তরাজ্যের সম্মানজনক কমলওয়েলথ স্কলারশিপ পেয়ে ডারহাম ইউনিভার্সিটিতে অর্থনীতিতে মাস্টার্স এ অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
ভূমি কর্মকর্তা, জগন্নাথপুর, স্কলারশিপ