চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ২ জুন, ২০২৫ ২:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রুজিনা বেগম (১৮) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রোববার (১ জুন) মধ্যরাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুজিনা বেগম উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, নিহত রোজিনা বেগম (১৮) রাতের খাবার শেষ করে তার বাবা-মাসহ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১২ টার দিকে রোজিনা বেগমের ভাই সমুজ আলী বসত ঘর হতে মাছ ধরার জন্য বাহিরে যায়। মাছ ধরা শেষে সমুজ আলী রাত ১ টার দিকে বসতঘরে এসে দেখতে পায় তার বোন রোজিনা বেগম বসতঘরের বারান্দায় বাঁশের মাড়ইলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত দেখে চিৎকার দিলে চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে পুলিশে খবর দেন।
পরে সোমবার (২ জুন) সকালে দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুদ্দিন খান ও এসআই মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন পরে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুজিনা বেগম, দোয়ারাবাজার আত্মহত্যা, সুনামগঞ্জ সংবাদ, ঝুলন্ত মরদেহ