২৩ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সিলেট-মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি স্থিতিশীল, সুনামগঞ্জে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুন, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন


টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট সিলেট ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি গতকাল থেকে আজ পর্যন্ত স্থিতিশীল রয়েছে। গত চব্বিশ ঘন্টায় তার আগের চব্বিশ ঘন্টার তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে এ অঞ্চলে।

এ পরিস্থিতিতে সুরমা নদীতে পানি গতকালের তুলনায় আজ সোমবার কিছুটা স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে।  সিলেটের তিনটি পয়েন্ট ছাড়াও কুশিয়ারা সুনামগঞ্জে বিপৎসীমা অতিক্রম করেছে। 

অপরদিকে গতকাল হবিগঞ্জের খোয়াই নদী বিপৎসীমার উপরে থাকলেও আজ সকালে বিপৎসীমার নিচে নেমেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া প্রতিবেদন থেকে এসক তথ্য জানা যায়।
আজ শনিবার (১ জুন) সকাল ৯টায় সিলেট নগরী পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচে রয়েছে, যা আগের দিনের তুলনায় অপরিবর্তিত। 

এছাড়াও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, যেখানে গতকাল সন্ধ্যায় এটি ছিল ৮৫ সেন্টিমিটার নিচে। অর্থাৎ সুরমা নদী মাত্র ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি তুলনামূলক বেশি। সকাল ৯টায় জকিগঞ্জ উপজেলার অমলসীদ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ১৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে—যা গতকাল সন্ধ্যার পর ৯১ সেন্টিমিটার বেড়েছে। তবে আজ সকাল থেকে পানি বৃদ্ধি কিছুটা স্থিতিশীল রয়েছে।

বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে, যা গতকাল সন্ধ্যার তুলনায় কিছুটা কমেছে। 

তবে সুনামগঞ্জের দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে আজ সকালে বিপৎসীমা অতিক্রম করেছে কুশিয়ারা। সেখানে নদীটি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার জেলার মনু নদীর পানি মনু রেলওয়ে ব্রিজ এলাকায় বিপৎসীমার ২৭ সেন্টিমিটার এবং জেলা সদরে ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে অতি ভারী বর্ষণের পূর্বাভাস নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট ও মৌলভীবাজার জেলাগুলোর বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় অবনতি হতে পারে। এছাড়াও সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যা দেখা দিতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বন্যা, সুরমা, কুশিয়ারা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ