২১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ২:২৩ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।


সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।


মারা যাওয়া শিশুটির বয়স সাত মাস। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।


স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন হামের সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পরীক্ষাগারে ৪২২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


এছাড়া এ বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন আরও চারজন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটে হাম , সিলেটে হামের প্রাদুর্ভাব, হামের উপসর্গ, সিলেট স্বাস্থ্য বিভাগ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সুনামগঞ্জের শিশু মৃত্যু, হাম রোগ, হাম সংক্রমণ, হামে শিশুর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ