বাদামবাগিচায় সেপটিক ট্যাংকের বর্জ্য সরাসরি ড্রেনে, ক্ষুব্ধ সিসিক প্রশাসক
দৈনন্দিন
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. শামসুল ইসলাম কামরান (২৫)। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার কর্মস্থল পর্তুগালে ফিরে যান। এর কিছুদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।
এদিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে বলে প্রত্যাশা করেছে তার পরিবার।
পর্তুগালে সড়ক দুর্ঘটনা, শামসুল ইসলাম কামরান, ওসমানীনগরের প্রবাসী, সিলেটের যুবকের মৃত্যু, পর্তুগালে বাংলাদেশির মৃত্যু, আলমেদা সড়ক দুর্ঘটনা, সেতুবাল পর্তুগাল, প্রবাসী বাংলাদেশি