০৩ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৮৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪০১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিশ্চিত হামে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু, শিশু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ