২৪ জুলাই ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি জাহেদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন


সিলেটের স্বনামধন্য সেবাধর্মী সংগঠন রোটারি ক্লাব অব সিলেট নর্থ-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) নগরের হোটেল ক্রিস্টাল রোজের কনফারেন্স হলে বছরশেষ ও নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ এর মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। 


অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটারিয়ান তুহিন আহমদ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান কাজী ওমর ফারুক-এর হাতে প্রেসিডেন্ট কলার পরিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। একইভাবে বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান জীবন আলম হাওলাদার নবনির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান জাহেদ আহমদ চৌধুরী-এর কাছে ক্লাব চার্টার্ড হস্তান্তর করেন।


অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ক্লাবের চার্টার্ড মেম্বার পিপি মো. চাঁন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম. আতাউর রহমান পীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) ও সিলেট রয়েলস এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জে.এস আজাদ শিপন। 

বছরশেষ ও নেতৃত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬
এছাড়াও উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ ও তানবীর আহমদ তামিম। 


অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রোটারিয়ান তুহিন আহমদ তার এক বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান। 


নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান কাজী ওমর ফারুক বলেন, ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে রোটারির মূলমন্ত্র "Service Above Self" বাস্তবায়নের মাধ্যমে মানবকল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করবো। 


অনুষ্ঠানে রোটারি বর্ষ ২০২৫–২০২৬-এর সেবামূলক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ক্লাবের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। এছাড়া বিদায়ী সভাপতি, সেক্রেটারি এবং সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এসিসট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) ও মেজিক প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার, রোটারিয়ান মো. ইসমাইল হোসেন, ক্লাব ট্রেজারার রোটারিয়ান মো. মামুন আহমদ, রোটারিয়ান মোহাম্মদ এনামুর রহমান, রোটারিয়ান মো. সালেহ আহমদ, রোটারিয়ান হাফিজ মোহাম্মদ শরীফ উদ্দিন, রোটারিয়ান নাসির আহমদ শিরাজী, রোটারিয়ান মো. কামরুজ্জামান মুরাদ, রোটারিয়ান শাহরিয়ার আহমদ তালহা এবং রোটারিয়ান বিষ্ণু চরণ কর্মকার।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব, সিলেট নর্থ, ওমর ফারুক, জাহেদ, দায়িত্ব হস্তান্তর, সেবামূলক কার্যক্রম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ