৩৫.১ ডিগ্রি ছুঁয়েছে সিলেটের তাপমাত্রা, পরিবর্তনের সম্ভাবনা নেই
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ২:১১ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে উদ্ধার হওয়া দুটি ময়না পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (১ জুলাই) বিকেলে রেমা-কালেঙ্গা বনে পাখি দুটি অবমুক্ত করা হয়।
কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে ময়না পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এক মাস লালন-পালনের পর উড়তে সক্ষম হওয়ায় সেগুলোকে প্রাকৃতিক আবাসস্থল রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়েছে।
রেমা-কালেঙ্গা বনের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, বন্যপ্রাণী ধরে বিক্রি করা কিংবা ঘরে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া বলেন, ময়না পাখি অবমুক্ত করার স্থানে পর্যাপ্ত ফলমূল ও পোকামাকড় থাকা প্রয়োজন। দীর্ঘদিন খাঁচায় থাকলে ময়না মানুষের শেখানো বুলি রপ্ত করলেও বনের স্বাভাবিক আচরণ কিছুটা হারিয়ে ফেলে। তাই বনে ছাড়ার আগে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিলে তারা সহজেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী ধরে বন্দি করে পালন বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন্যপ্রাণীর অবাধ বিচরণে বাধা সৃষ্টি করলেও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়না পাখি, বন্যপ্রাণী, রেমা-কালেঙ্গা, বন বিভাগ, চুনারুঘাট, পাখি অবমুক্তকরণ