০৩ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। বুধবার (১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়-মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। 


স্বাস্থ্য বিভাগের এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময় নতুন করে আরও ৬৯ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৩৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৭৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে চারজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন।



শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম, শিশুমৃত্যু, স্বাস্থ্য, রোগী, হাসপাতাল, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ