০২ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

ট্যুরিস্ট ক্লাব সাস্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হৃদয়-সম্পাদক শিবলু

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ৯:২০ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণবিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’-এর ২৫ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: নুরুজ্জামান হৃদয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান শিবলু । 


মঙ্গলবার (৩০জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। 


নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াকুব ভুইঁয়া। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন, শামীম আহমদ সিমন, আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ অন্তর ও উচ্ছ্বাস জামান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজিদ আবরার। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান আহমেদ নাসিম এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম ইশমাম উল আমান।


এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম জিসান এবং সহ কোষাধ্যক্ষ হয়েছেন মো. শেফায়েত উল্লাহ কায়সার।


বিভিন্ন উইং ও সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—চ্যারিটি উইংয়ের প্রধান মোহাম্মদ জিহাদ এবং উইং কো-অর্ডিনেটর রিনভী জাহান; অ্যাডভেঞ্চার উইংয়ের প্রধান এম মাহফুজ ফাউসি এবং উইং কো-অর্ডিনেটর শাওন উদ্দিন শামীম; রিসার্চ উইংয়ের প্রধান তাহরিমা আক্তার বর্ষা এবং উইং কো-অর্ডিনেটর ইরফান হায়াত রাফি।


দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ. ন. ম. সাদিকুর রহমান এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন আবু হুরায়রা নাইম। ভ্রমণবিষয়ক সম্পাদক হয়েছেন জুনায়েদ মোস্তাফিজ অয়ন এবং সহকারী ভ্রমণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব। পর্যটন তথ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা শর্মী ও রোমানা ইসলাম মিলি এবং সহকারী পর্যটন তথ্যবিষয়ক সম্পাদক হয়েছেন মোফাজ্জল আহমেদ।


পাবলিক রিলেশনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ ও সানজিদা ইসলাম সূচনা। সহকারী পাবলিক রিলেশনবিষয়ক সম্পাদক হয়েছেন কে. এম. জোবায়ের। কলা-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম মোস্তাক এবং সহকারী কলা-ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হয়েছেন শাহ মো. শরাফ উদ্দিন।


প্রকাশনা ও প্রচারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল নিয়ন এবং সহকারী প্রকাশনা ও প্রচারবিষয়ক সম্পাদক হয়েছেন জুবায়ের হোসেন। ক্রিয়েটিভ ও আর্কাইভবিষয়ক সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ এবং সহকারী ক্রিয়েটিভ ও আর্কাইভবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রায়হান হাসান।


এ ছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল হক মিলন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী নাইম উদ্দিন, আতিকুল ইসলাম রানা ও লাবিব উল হক।


২৪ তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জাহিদ হাসান ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহনুমা নাহরীন মীমের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম,২৩তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শোয়েব মাহমুদ সহ

সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ট্যুরিস্ট ক্লাব সাস্ট, শাবিপ্রবি, নতুন কমিটি, সভাপতি, সম্পাদক, শিক্ষার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ