এমপি নাসির চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে গুজব, নেতাকর্মীদের ক্ষোভ
দৈনন্দিন
প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানবন্ধনে তারা তালিকা পুনঃযাচাই এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপজেলার সরমঙ্গল ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৮ থেকে ১০ জনের নাম বেনামিভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে বসবাসকারী এবং কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নামও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস ছামাদ বলেন, আমি বর্তমান মেম্বার হিসেবে আমিও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা দেই। এই তালিকা ইউনিয়ন অফিসে টাঙানো হয়। কিন্তু অজানা কারণে বিতরণর দিন পরিবর্তন করে যারা ঢাকা চিটাগাং বসবাস করছে,যারা জমি করে নাই তাদের নামে বিল দেওয়া হয়েছে। এতে আমরা হতাশ হই। তাই আজ এলাকাবাসীর পক্ষে আজকের মানববন্ধনে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করছি।
১ নম্বর ওয়ার্ডের এক কৃষক বলেন, আমার ওয়ার্ডে ৭ থেকে ৮ নাম আছে যারা আমার ওয়ার্ডের বাসিন্দা নয়। শুনেছি আরও ওয়ার্ডেও এমন বেনামি অনেকের নাম রয়েছে। এনআইডি কার্ডের ও মোবাইল নাম্বার বরিশাল জেলার রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কুমোদ দাস, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন দাস, চয়ন চক্রবর্তী এবং হাজী কেরামত আলী।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ইউনিয়নবাসী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের কাছে মৌখিক অভিযোগ করেন। তারা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে।
কৃষক সহায়তা, ক্ষতিগ্রস্ত কৃষক, মানববন্ধন, দিরাই, তদন্ত, অনিয়ম