গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি গাছ লাগানোর আহ্বান সিসিক প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ জুন, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার (৩০ জুন) সকালে মরদেহগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-২২৬) সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
জানা গেছে, মরদেহবাহী বিমানটি সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছানোর পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
এর আগে, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় কাতারে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে পাঠানোর সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, নিহতদের মরদেহ যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর এবং তাদের স্বজনদের জন্য প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
কাতার, প্রবাসী, মরদেহ, সিলেট, কানাইঘাট