২৭ জুন ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

জাফলংয়ে সোয়া কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৬ জুন, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুরসহ আশপাশ এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার(২৬ জুন) বিকেলে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রকল্পটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, 'এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সুবিধা পৌঁছে দেওয়া।'


অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওয়াটার প্লান্ট, বিশুদ্ধ পানি, জাফলং, গোয়াইনঘাট, আরিফুল হক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ