সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
মৌসুমি বৃষ্টি ও উজানের ঢলে সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, পিয়াইন ও সারিগোয়াইনসহ প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে। সোমবার সকালের পানি সমতলের পরিমাপে দেখা গেছে, সব কটি নদীর পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও ক্রমশ ঊর্ধ্বমুখী প্রবাহ অব্যাহত রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ১২.৭৫ মিটার এমএসএল। সোমবার সকাল ৬টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১.৬৮ মিটার এবং সকাল ৯টায় ১১.৬০ মিটার। সিলেট পয়েন্টে বিপদসীমা ১০.৮০ মিটারের বিপরীতে সকাল ৬টায় পানি ছিল ৯.৪৪ মিটার ও সকাল ৯টায় ৯.৪১ মিটার।
কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে বিপদসীমা ১৫.৪০ মিটারের বিপরীতে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৩.০৫ মিটার এবং সকাল ৯টায় ১৩.০২ মিটার। শেওলা পয়েন্টে বিপদসীমা ১৩.০৫ মিটারের বিপরীতে পানি রেকর্ড হয়েছে যথাক্রমে ১০.৯৮ ও ১০.৯৫ মিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমা ১০.৪৫ মিটারের বিপরীতে পানির উচ্চতা ৯.০৬ মিটার এবং শেরপুর পয়েন্টে বিপদসীমা ৮.৫৫ মিটারের বিপরীতে ৭.৪৫ মিটার রেকর্ড করা হয়েছে।
পিয়াইন নদীর জাফলং পয়েন্টে বিপদসীমা ১৩.০০ মিটারের বিপরীতে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১০.১০ মিটার এবং সকাল ৯টায় ১০.০৪ মিটার। সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপদসীমা ১২.০৫ মিটারের বিপরীতে সকাল ৬টায় পানি ছিল ১০.৫৪ মিটার। গোয়াইনঘাট পয়েন্টে বিপদসীমা ১০.৮২ মিটারের বিপরীতে সকাল ৬টায় ৯.৬৯ ও সকাল ৯টায় ৯.৬৪ মিটার রেকর্ড হয়েছে। এ ছাড়া ধলা নদীর ইসলামপুর পয়েন্টে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৯.৩২ মিটার এবং সকাল ৯টায় ৯.৩০ মিটার।
গত ২৪ ঘণ্টায় কুশিয়ারার শেরপুর পয়েন্টে সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কানাইঘাটে ৩৩ মিলিমিটার ও শেওলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদীগুলোর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিলেট পানি উন্নয়ন বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।
সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সামগ্রিকভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সিলেট পানি উন্নয়ন বিভাগ। উজানে ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
[বিশেষ দ্রষ্টব্য: সংবাদের প্রথমে বিপদসীমার উপরে কুশিয়ারা ও পিয়াইন নদী পানি বলা হলেও বাস্তবে ঘটনাটি সত্য নয়। প্রতিবেদকের তথ্যগত ভুলে সংবাদটি প্রকাশ পাওয়ায় আমার দুঃখিত। তথ্য সংশোধন করে পুনরায় প্রকাশ করা হল]
সিলেট, পানি উন্নয়ন বোর্ড, নদী, কুশিয়ারা, সুরমা