দুর্ঘটনায় নিহত প্রিতমের বোনের পড়াশোনার খরচ বহনের ঘোষণা জামায়াতের
দৈনন্দিন
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তেরা মিয়ার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল তিনটায় বাগময়না গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধন শেষে বাগময়না গ্রামের প্রবীণ ব্যক্তি নজির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউপি সদস্য মো. তেরা মিয়া, সাইফুল রহমান মাকন, মো. আকমল হোসেন, আমির উদ্দিন, এরশাদ মিয়া ও জিয়াউল হকসহ স্থানীয়রা।
সভায় বক্তারা জানান, বাস্তব রাস্তার ছবি না দিয়ে অন্য একটি রাস্তার ছবি ব্যবহার করে ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরও জানান, তেরা মিয়া একজন সৎ ও নিষ্ঠাবান সমাজসেবক। তাঁর মতো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে এসব অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সমাজসেবক আমির উদ্দিন, গিয়াস উদ্দিন সারেং, ছমক আলী, আব্দুল ইজাজ, মিজাজুল, সেলিম উদ্দিন, মাম্মদ মিয়া, এলেমান মিয়া ও ফিরোজ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য, টেরা মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন, জগন্নাথপুর, গ্রামবাসী, মিথ্যা সংবাদ