১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাথে বিশ্বনাথ পিএফজির মতবিনিময় সভা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন


‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল স্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় দৌলতপুর ইউনিয়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধাবার (১৭জুন) দৌলতপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বিশ্বনাথ পিএফজির পিস অ্যাম্ভাসেডর মোনায়েম খান এর সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও সদস্য শফিক আহমদ পিয়ার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাফিজ আরব খান। 


সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।


সভায় বক্তারা জানান, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে ‘দ্বন্দ্ব নিরসন কমিটি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিটি’ গঠন করে কাজ করছে।


বক্তারা এসব কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করেন। জবাবে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা জানান, স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব নিরসন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউপি সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পিএফজির মতো একটি সংগঠনকে সহযোগী হিসেবে পেয়ে তারা আনন্দিত। তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদ ও পিএফজি একসঙ্গে কাজ করলে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা আরও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।


সভায় বক্তব্য দেন ইউপি সদস্য নজরুল ইসলাম,  কামাল উদ্দিন, নূর উদ্দিন, আরশ আলী, প্রশাসনিক কর্মকর্তা সাবুল হোসেন, মহিলা সদস্য শামীমা বেগম, মিনারা বেগম, পিএফজি সদস্য হোসাহীন আহমদ শাহীন, কাওছার খান, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগমসহ অন্যান্যরা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, পিএফজি, মতবিনিময়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ