বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃত্যুতে এমপি’র শোক
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের বরাদ্দ ৩ মেগাওয়াট বৃদ্ধি করা হয়েছে। এতে উপজেলার মোট বিদ্যুৎ বরাদ্দ ৯ মেগাওয়াট থেকে বেড়ে ১২ মেগাওয়াটে দাঁড়িয়েছে। বিদ্যুতের বরাদ্দ বাড়ার ফলে উপজেলাবাসীর দীর্ঘদিনের লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জগন্নাথপুর বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, এতদিন উপজেলার জন্য ৯ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিল। চাহিদার তুলনায় তা কম হওয়ায় নিয়মিত লোডশেডিং হতো। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায়ও প্রভাব পড়ছিল।
জানা গেছে, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের উদ্যোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সমন্বয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জগনাথপুর উপজেলাজুড়ে বিদ্যুতের লোডশোডিং তীব্র ছিল। সংসদ সদস্য কয়ছর আহমেদের প্রচেষ্টায় আরও তিন মেগাওয়াট বিদ্যুৎ বাড়ানো হয়েছে।
জগনাথপুর আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান আজাদ জানান, ৩ মেগাওয়াট বিদ্যুৎ বাড়ার ফলে এখন থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানান, নতুন বরাদ্দের ফলে সরবরাহ ও চাহিদার ব্যবধান কিছুটা কমবে এবং আগের তুলনায় লোডশেডিং হ্রাস পাবে।
এদিকে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
জগন্নাথপুর, বিদ্যুৎ বরাদ্দ, লোডশেডিং, সুনামগঞ্জ, বিদ্যুৎ সরবরাহ