প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেওয়ার আহ্বান সিলেট জেলা বিএনপির
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন
আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে তিনি সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।
আজ সন্ধায় মঙ্গলবার সিলেট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরসূচি অনুযায়ী সকাল ১০টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারে গিয়ে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সফরটি সফল করার আহ্বান জানান।
তারেক রহমান, মৌলভীবাজার সফর, সিলেট বিএনপি, ফ্যামিলি কার্ড, রাজনৈতিক কর্মসূচি