সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, ‘দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।’
বেনজীর আহমেদ, সাবেক আইজিপি গ্রেপ্তার, দুবাইয়ে গ্রেপ্তার, দুদক মামলা, ইন্টারপোল, দুবাই পুলিশ, বাংলাদেশ পুলিশ, দুর্নীতি মামলা, আন্তর্জাতিক গ্রেপ্তার, পুলিশ সদরদপ্তর