হুইপের হস্তক্ষেপে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধের অবসান
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত পৌণে দুইটার দিকে সিলেটের নগরীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তার জানাজা শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার তালবাড়িস্থ নিজ এলাকায় অনুষ্ঠিত হবে। সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রাজনৈতিক জীবনে অত্যন্ত স্বচ্ছ ও জনবান্ধব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বও পালন করেছেন।
তাঁর মৃত্যুতে সিলেটসহ নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মরহুমের জানাজা বিকেল চারটা তার নিজ এলাকা কানাইঘাটের তালবাড়িতে অনুষ্ঠিত হবে। তার জানাজায় জামায়াতের নায়েবে এটিএম আজাহারুল ইসলাম ও সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুৃল মাহবুব জুবায়েরসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেট, সংসদ সদস্য, জামায়াতে ইসলামী, মৃত্যু