১১ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজন আটক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে তাদের আটক করা হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করে পুলিশ। 

আটকরা হলেন, উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউছুফ আলী (২২) তৈয়ব আলী (২০), ও মোকারম মিয়া (২০)। আটক তিনজনই মাটিকাটা গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক, তাহিরপুর, পুলিশ, বালু উত্তোলন, অবৈধভাবে বালু উত্তোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ