জৈন্তাপুরের সবুড়ী নদীতে প্রশাসনের অভিযানে নৌকা-যন্ত্রপাতি জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান দাবি করেছেন তার ওপর ছাত্রদলের নেতকর্মীরা হামলার চেষ্টা করেছে। এ ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন।
আজ বুধবার (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মাহদী হাসান এ দাবি করেন।
ফেসবুক লাইভে দেওয়া ভিডিও বার্তায় মাহদী বলেন, ‘ছাত্রদল আমার ওপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে। আমার কি পার্সোনাল অধিকার নাই?’
তিনি আরও বলেন, ‘আমি এখন থানাতে আছি। ডিউটি অফিসার সাহেবের রুমে আছি। আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিংয়ের পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ আছে। তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। আসার সময় রিকশায় ছিলাম। তখন পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়।’
মাহদী হাসানের দাবি, আমি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছি তখন আমাকে আশ্বস্ত করা হয়েছিল তার পরীক্ষা দিতে পারবে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি থানার ভেতরে অবস্থান করছেন বলেও জানান।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘আমরা যতদূর জেনেছি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করার কারণে মাহদী হাসানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পূর্ব থেকে বিরোধ রয়েছে। তবে আজকের হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে আমরা কাউকে দেখতে পাইনি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতেও পারেননি।’
ওসি আরও বলেন, ‘সমন্বয়ক মাহদী আমাদের কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তিনি বর্তমানে থানায় অবস্থান করছেন।’
হবিগঞ্জ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাহদী হাসান, ছাত্রদল