জৈন্তাপুরের সবুড়ী নদীতে প্রশাসনের অভিযানে নৌকা-যন্ত্রপাতি জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৪:১৯ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ।
বুধবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনভর সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট ও লাফার্জ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। বিজিবির হিসাবে, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সীমান্তজুড়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সিলেট বিজিবি, ৪৮ বিজিবি, সিলেট সীমান্ত, চোরাচালান, চোরাই পণ্য জব্দ, বিজিবি অভিযান, সীমান্ত চোরাচালান