সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক অভিযানে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে এসএমপি জানায়, গত ৩২ ঘণ্টার এই অভিযানে ৯ জুন ২৪ ঘণ্টায় ৯২ জন এবং ১০ জুন সকাল ৮টা পর্যন্ত আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং চোর। এ ছাড়া হকার, সন্দেহভাজন ব্যক্তি ও অন্যান্য আইন অমান্যকারীও গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। অভিযানে ১৫ পুরিয়া ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক বিভাগের অভিযানে ৮১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯০টি যানবাহন আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হচ্ছে এবং অপরাধমুক্ত ও নিরাপদ নগর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট, সিলেট মেট্রোপলিটন পুলিশ. অভিযান, গ্রেপ্তার