১০ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবির অগ্রগতিতে ডিনদের সহযোগিতা চাইলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নে সকল অনুষদের ডিনদের সহযোগিতা কামনা করেছেন।


মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।


সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা অংশ নেন। শুরুতে তারা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।


মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির বিষয়ে গুরুত্বারোপ করেন। এসব লক্ষ্য বাস্তবায়নে ডিনদের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।


এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।


সভায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ