০৯ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবি উপাচার্য

‘মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় না করে সময়কে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ সরকারের ‘হিট’ (HEAT) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘ট্রেইনিং অন অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, ‘নতুন কিছু করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে ‘হিট’ (HEAT) প্রজেক্ট চালু করেছে, তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে সময়কে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পড়াশোনায় মনোযোগী হয়ে পরিবারের সম্মান বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট, তবে নিজেদেরও সচেতন থাকতে হবে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলো ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন এবং অধ্যাপক ড. আনোয়ার বেগম।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ‘অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি’, প্রশিক্ষণ, কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ