ছাত্রনেতা মাহদীর করা হামলা চেষ্টার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: জেলা ছাত্রদল সভাপতি
দৈনন্দিন
প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
সিলেট নগরের সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে মরদেহের ময়নাতদন্ত না করা এবং ঘটনাটি তদন্ত না করার অনুরোধ লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি সুবিদবাজার এলাকার বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও চিকিৎসক রুলী বিনতে রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি তার মায়ের সঙ্গে সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সেটি মাহাদির লেখা বলে ধারণা করছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, উদ্ধার হওয়া চিরকুটে ইংরেজিতে লেখা ছিল, তার মরদেহের যেন ময়নাতদন্ত না করা হয় এবং পুলিশ যেন ঘটনাটি তদন্ত না করে। তবে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সিলেট, সুবিদবাজার, মাহাদি আনজুম, স্কুলছাত্রের মৃত্যু, ঝুলন্ত মরদেহ, চিরকুট