১১ জুন ২০২৬

দৈনন্দিন

তাহিরপুরে মাদক নির্মূল কমিটি গঠন: সভাপতি সাজ্জাদ, সম্পাদক কাউছার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন

ছবিঃ সভাপতি মো. সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান

সমাজে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক নির্মূল কমিটি (মানিক) গঠন করা হয়েছে। স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগ গঠিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদকে এবং ছাত্রনেতা আজিজুর রহমান কাউছারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) উপজেলা বাদাঘাট বাজারে অস্থায়ী কার্যালয়ে ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এমময় স্থানীয় সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, মাদক বিরোধী এই কার্যক্রম উপজেলার প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে। একাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

এদিকে সম্প্রতি উপজেলার বাদাঘাট, বড়দল উত্তর ও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা। তাঁদের এই কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে যুবকদের এমন উদ্যোগকে আরও জোরদারের আহ্বান জানান নেটিজেনরা।

মাদকের বিরুদ্ধে এই কার্যক্রম সম্পর্কে গণকল্যান ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার ইবনে গিয়াস বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও সুস্থ্য সামাজিক ভাবধারায় সমাজকে চালিত করার প্রয়াসে তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, কমিটি গঠন, মাদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ