০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / মামলা

কানাইঘাটে শ্রমিকনেতা শিহাব খুনের ঘটনায় মামলা দায়ের

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন




 সিলেটের কানাইঘাটে শ্রমিক নেতা শিহাব উদ্দিনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বুধবার (২৮ মে) বিকালে কানাইঘাট থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী হেপী বেগম।

মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে ৷ মামলায় আসামিরা হলেন, খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, শিহাব উদ্দিন খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রমিক নেতা হত্যা কানাইঘাট, শিহাব উদ্দিন হত্যাকাণ্ড, সিলেট শ্রমিক লীগ, কানাইঘাট থানা মামলা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ