সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নুর উদ্দিন আমবাড়ি এলাকার বাসিন্দা। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ওই বৃদ্ধ। এ সময় শিশুটির কান্নাকাটির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সত্যতা জানতে পারেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’
গোয়াইনঘাট, শিশু ধর্ষণ, সিলেট, বৃদ্ধ আটক