সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ।
বুধবার (২৮ মে ) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে কোরবানির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালিত ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি হাট ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন খামারি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এসময় অসুস্থ বা রোগাক্রান্ত পশু যেন হাটে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যদের নির্দেশনা দেন তিনি।
জগন্নাথপুর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, জগন্নাথুপুরের প্রতিটি হাটে ইতিমধ্যে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে।
তাছাড়া হাটে যেন অসুস্থ বা রোগাক্রান্ত পশু না থাকে সে জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম হাটে কাজ করছেন বলেও জানান তিনি।
জগন্নাথপুর কোরবানির হাট, সুনামগঞ্জ পশুর হাট ২০২৫, ডা. খালেদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা পরিদর্শন, কোরবানির পশু পরীক্ষা