১১ জুন ২০২৬

দৈনন্দিন

বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি

প্রতিনিধি, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে সম্ভাব্য পুশইন ঠেকাতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজিবি সূত্র জানায়, সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি।


বিজিবি বলছে, সম্ভাব্য পুশইন প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নজরদারি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।


সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) বলেন, “সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি।”


তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে দিন-রাত টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে বিজিবি দ্রুত তথ্য পেতে পারে।”


বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, “সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের তুলনায় আরও বৃদ্ধি করা হয়েছে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বম্ভরপুর সীমান্ত , বিজিবি টহল জোরদার, পুশইন ঠেকাতে বিজিবি, সুনামগঞ্জ সীমান্ত , বিএসএফ পুশইন, সীমান্ত নিরাপত্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ