১৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জনগণ সম্পৃক্ত হলে স্কাউটিং সম্প্রসারণ সম্ভব: বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৬:১১ অপরাহ্ন


বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, 'স্কাউট আন্দোলনের সম্প্রসারণের জন্য জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। সবাইকে তাদের অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করতে হবে, কারণ জনগণ সম্পৃক্ত হলে স্কাউটিং আরও বিস্তৃত হবে।'

বুধবার (২৮ মে) বিকেলে গোলাপগঞ্জের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ২৬তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, 'রাষ্ট্রের যেকোনো দুর্যোগে আমাদের একযোগে কাজ করতে হবে। সিলেট অঞ্চলের স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নিতে বিগত বছরের কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং নতুন পরিকল্পনা গ্রহণ গুরুত্বপূর্ণ।'

ওয়ার্কশপে আঞ্চলিক কমিশনার মো. আব্দুল আজিজ সভাপতিত্ব করেন এবং উপ পরিচালক মো. শামীমুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন।

ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউছছুন্নাহ চৌধুরী নার্জিস, আঞ্চলিক উপ কমিশনারগণ, জেলা লিডার ও অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট, সিলেট মেট্রোপলিটন, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার স্কাউট কার্যক্রম পর্যালোচনা ও আগামী অর্থবছরের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ওয়ার্কশপটি চলবে আগামী ৩০ মে পর্যন্ত।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাংলাদেশ স্কাউটস সিলেট, সিলেট স্কাউটস ওয়ার্কশপ, সিলেট বিভাগ স্কাউটিং

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ