০৫ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা আটক

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ৪ জুন, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বাড়ির মালিক ও চোরাকারবারিরা পালিয়ে গেছেন।

বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি টিনসেট ঘর থেকে এসব জিরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চোরাকারবারি চক্রের মূল হোতা শাহজানের নেতৃত্বে হরিপুর এলাকার বিভিন্ন গোডামে ভারতীয় জিরা মজুদ করে আসছিল। পুলিশ নজরদারি বাড়ানোর পর বেশ কয়েকটি গোডামের সন্ধান পায়। কিন্তু পণ্য মজুত না থাকায় অভিযান সম্ভব হচ্ছিল না। অবশেষে গোপন সংবাদে পণ্য থাকার নিশ্চিত তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে সীমান্ত পথে পণ্য এনে গোডামে মজুদ করে এবং দ্রুত সরিয়ে নেয়। পুলিশ কৌশলী উপায়ে গোডামগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ায়। বৃহস্পতিবার পণ্য মজুতের পরপরই অভিযান চালিয়ে ৭৫ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে জৈন্তাপুর জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, জৈন্তাপুর, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ