০৪ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা, বজ্রপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটসহ আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

 

বুধবার (৩ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রপাত ও হালকা ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। তবে সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল ৯টায় ৭৫ শতাংশ থাকলেও সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে।

 

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, গত ২ জুন সকাল ৬টা থেকে ৩ জুন সকাল ৬টা পর্যন্ত সিলেটে মোট ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় (৩ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

আগামীকাল বৃহস্পতিবার সিলেটে ভোর ৫টা ০২ মিনিটে সূর্য উদিত হবে এবং সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্য অস্ত যাবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, বজ্রবৃষ্টি, সিলেটে বৃষ্টি, আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ