সিলেটে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড, বৃষ্টির পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ জুন, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সিলেট অঞ্চলের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে গতকাল রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আগামীকাল মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেট তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টি, আবহাওয়া অফিস সিলেট