হবিগঞ্জে ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ঘিরে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার নিষিদ্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরে গণবিজ্ঞপ্তিটি সিলেট মহানগর পুলিশের দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
তবে বিজ্ঞপ্তিতে সুইচ গিয়ার চাকু নিষিদ্ধের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা বা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির উল্লেখ করা হয়নি।
সিলেট, সিলেট মহানগর পুলিশ, এসএমপি, সুইচ গিয়ার চাকু, চাকু নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি, জননিরাপত্তা,