০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সাবেক এমপি ফরিদ উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিসিক প্রশাসক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ জুন, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন


সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই আইনপ্রণেতাকে দেখতে যান তিনি।

 

হাসপাতালে অবস্থানকালে আব্দুল কাইয়ুম চৌধুরী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। তিনি সাবেক এই সংসদ সদস্যের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

 

এ সময় তিনি মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সিসিক প্রশাসক।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ফরিদ উদ্দীন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিক প্রশাসক, ইবনে সিনা হাসপাতাল, সিলেট বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ