০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

৪৩ বছরে পদার্পণ উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ জুন, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের মূলধারার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।

 

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান জিয়া, শাহ এস এম ফরিদ ও আল-আমীন।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে এবং সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া।

 

সভায় প্রেসক্লাব নেতারা একে অপরের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছে।

 

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখতে এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

 

সভায় জানানো হয়, আগামী মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর প্রেসক্লাব, ঈদ পুনর্মিলনী, জগন্নাথপুর সংবাদ, সাংবাদিক সংগঠন, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ