হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসিসহ আহত অর্ধশতাধিক
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের খাসাড়িপাড়া গ্রাম থেকে সাদিকুল ইসলাম রুপক (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) বিকেলে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্বজনরা।
নিহত সাদিকুল ওই গ্রামের আব্দুল মুক্তাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে রুপককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তারা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে রুপকের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের সদস্যদের অভিযোগ, দুই হাত বাঁধা অবস্থায় কোনো মানুষের পক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। রুপককে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা সন্দেহ করছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমাণি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিয়ানীবাজার, মরদেহ উদ্ধার, সিলেট