হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসিসহ আহত অর্ধশতাধিক
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনা আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যে কার্গো পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা এবং রপ্তানিমুখী পণ্য পরিবহনের চ্যালেঞ্জগুলো নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আমদানিকৃত পণ্য দ্রুত খালাস বা ডেলিভারি নিশ্চিত করার বিষয়টিকে সভায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কার্গো ব্যবস্থাপনা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খন্দকার আব্দুল মুক্তাদির, রপ্তানি বাণিজ্য