বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় পাকিস্তান হাইকমিশনারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। তিনি বলেন, বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে পুরোপুরি ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দলটি বদ্ধপরিকর।
রোববার (১৭ মে) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচির আগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
মোমিন বলেন, জনগণের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদাকে অক্ষুন্ন রেখেই বিএনপি এই দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো: লাহিন আহমেদ, মুমিনুর রহমান তানিমসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় যুবদল নেতৃবৃন্দ বর্তমান সরকারের এই জনকল্যাণমুখী ও রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলোকে সফল করতে সর্বস্তরের জনগণকে রাজপথে ও স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
পথসভা শেষে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা বন্দরবাজার ও মধুবন সুপার মার্কেট এলাকায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
সিলেট,বিএনপি, জুলাই সনদ, যুবদল