পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: হুমায়ুন কবির
দৈনন্দিন
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের পোষা গরুর আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. কালাম মিয়া (৬২) ওই গ্রামের বাসিন্দা।
আজ সোমবার কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো মাঠ থেকে নিজের পোষা ষাঁড় গরু আনতে যান কালাম মিয়া। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কালাম মিয়া।
কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘রোববার সন্ধ্যায় ষাঁড় গরু আনতে মাঠে যান কালাম। এ সময় ষাঁড়ের আঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
কুলাউড়া, মৌলভীবাজার, গরুর আঘাতে মৃত্যু, কালাম মিয়া, হাজীপুর ইউনিয়ন